ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ভরিতে ১১০০ টাকা কমেছে স্বর্ণের দাম

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে এবার স্বর্ণের বাজারে। স্বর্ণের দাম ভরিতে কমেছে এক হাজার ১৬৬ টাকা।

এর ফলে ২২ ক্যারেটের (সবচেয়ে ভালো মানের) প্রতিভরি স্বর্ণের দাম হবে ৬০ হাজার ৩৬১ টাকা।

বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে বুধবার (১৮ মার্চ) এ বিষয়ে সিদ্ধান্ত হয়। যা আজ থেকে কার্যকর হবে।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিশ্ববাজারে দাম কমার কারণে আমরাও কমিয়েছি। বাংলাদেশের বাজার সব সময় বিদেশনির্ভর। কারণ, আমাদের কোনো কাঁচামালের উৎস নেই।’

সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। যার আগের দাম ছিল ৬১ হাজার ৫২৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি ৫৯ হাজার ১৯৪ টাকা থেকে কমে ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হবে। এ হিসেবে ভরিতে দাম কমেছে এক হাজার ১৬৬ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি ৫৪ হাজার ১৭৯ টাকা থেকে কমে ৫৩ হাজার ১২ টাকায় বিক্রি হবে। ফলে ভরিতে দাম কমেছে এক হাজার ১৬৬ টাকা। একই হারে কমে সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতিভরি ৪০ হাজার ২৪০ টাকায় বিক্রি হবে।

অন্যদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতিভরি রূপা ৯৩৩ টাকায় বিক্রি হবে। তবে একজন ক্রেতা কোনো জুয়েলারির দোকান থেকে স্বর্ণের অলংকার কিনতে চাইলে তাকে পাঁচ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। এরপর ভরিতে প্রায় তিন হাজার টাকা পর্যন্ত মজুরি দিতে হয়।

চলতি বছরের ৫ জানুয়ারি প্রথম দফায় স্বর্ণের দাম বৃদ্ধি পায়। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছিল ৬০ হাজার ৩৬১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৮ হাজার ২৮ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৫৩ হাজার ১২ টাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ভরিতে ১১০০ টাকা কমেছে স্বর্ণের দাম

আপডেট টাইম : ০১:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০