ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

বাংলাদেশের দুই ধরনের ক্ষতি হতে পারে : এডিবি

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও এই ভাইরাস চলে আসায় দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এডিবি বলছে— করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ দুই ধরণের ক্ষতির মুখে পড়বে। একটি হচ্ছে অর্থনৈতিক ও অন্যটি হচ্ছে স্বাস্থ্যগত ঝুঁকি।

এডিবি শঙ্কা প্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, করোনার কারণে স্বাস্থ্যগত ঝুঁকি বাড়বে। তাই সাধারণ মানুষ দেশের জিডিপিতে অবদান রাখতে পারবেন না। আর স্কুল-কলেজ, অফিস-আদালত, কলকারখানা এবং পরিবহন সেক্টর বন্ধ থাকায় দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে।

এডিবি তাদের এই প্রতিবেদনে বলেছে, কারোনার প্রভাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমবে ১ দশমিক ১০ শতাংশ। অর্থাৎ ৩ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ। আর এই সময়ে প্রায় ৯ লাখ লোক চাকরি হারাতে পারে। কারণ দেশের আমদানি-রপ্তানি এখন সম্পূর্ণ স্থবির।

করোনার প্রভাব বাংলাদেশের পাঁচটি খাতে সবচেয়ে বেশি পড়বে। সবচেয়ে বেশি ক্ষতি হবে ব্যবসা-বাণিজ্য ও সেবা খাতে। এই খাতে ১১৪ কোটি ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। এ ছাড়া কৃষি খাতে ৬৩ কোটি ডলারের ক্ষতি হবে। এছাড়া, হোটেল, রেস্তোরাঁ ও এ-সংক্রান্ত সেবা খাতে প্রায় ৫১ কোটি ডলার, উৎপাদন ও নির্মাণ খাতে প্রায় ৪০ কোটি ডলার এবং পরিবহন খাতে সাড়ে ৩৩ কোটি ডলার ক্ষতি হবে। সব মিলিয়ে এক বছরে ৩০২ কোটি ডলারের ক্ষতি হবে বলে আশঙ্কা করছে এডিবি।

তার কারণ বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি করা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, কানাডা এবং চীনসহ প্রায় সবগুলোর দেশের সঙ্গে আমদানি-রপ্তানি স্থগিত রয়েছে। গত দুই মাস ধরে পোশাক খাতের সেল বাই অডার আসচে না। চামড়া খাতেও এই অবস্থা বিরাজ করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের দুই ধরনের ক্ষতি হতে পারে : এডিবি

আপডেট টাইম : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০