ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

চীন উইকিপিডিয়ার সব সংস্করণ বন্ধ করলো

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ইন্টারনেট বিশ্বকোষ হিসেবে পরিচিত উইকিপিডিয়ার সব ভাষার সংস্করণ বন্ধ করে দিয়েছে চীন সরকার। গত এপ্রিল থেকে চীন ভূখণ্ডে উইকিপিডিয়া বন্ধ বলে নিশ্চিত করেছে উইকিমিডিয়া ফাউন্ডেশন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, দেশটির ইন্টারনেট সেন্সরশিপ গবেষকরা জানতে পেরেছেন, উইকিপিডিয়া আরও হাজার হাজার ওয়েবসাইটের সঙ্গে যুক্ত যেসব ওয়েবসাইট চীন থেকে ঢোকা নিষিদ্ধ। তাই দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
দেশটি এর আগে উইকিপিডিয়ার চীনা ভাষার সংস্করণ বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি নিষেধাজ্ঞা বাড়িয়ে সব ভাষার সংস্করণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উইকিমিডিয়া ফাউন্ডেশন বলছে, এমন পদেক্ষপ নিলেও চীন তাদের কিছুই জানায়নি।

উইকিমিডিয়া ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘গত এপ্রিলের শেষ দিকে উইকিমিডিয়া ফাউন্ডেশন বুঝতে পারি যে চীন থেকে উইকিপিডিয়ার ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। অভ্যন্তরীণ ট্রাফিক রিপোর্ট পর্যালোচনা করে আমরা জানতে পারি উইকিপিডিয়া সব ভাষার সংস্করণ দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে।’

উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক সমর্থিত সম্মিলিতভাবে সম্পাদিত, বহুভাষিক, মুক্ত প্রবেশাধিকার, মুক্ত কন্টেন্ট সংযুক্ত অলাভজনক ইন্টারনেট বিশ্বকোষ উইকিপিডিয়া ধীরে ধীরে বিশ্বের অনেক দেশে বন্ধ করে দেয়া হচ্ছে।

২০১৭ সালে তুরস্ক সরকার উইকিপিডিয়ার সব সংস্করণ বন্ধ করে দেয় দেশটিতে। সেই বছরেই দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাও তাদের ভূখণ্ডে উইকিপিডিয়ার সব কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

চীন উইকিপিডিয়ার সব সংস্করণ বন্ধ করলো

আপডেট টাইম : ০৮:৫২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯