ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

টিসিবি পণ্যের জন্য ভিড়

ঢাকা: করোনাভাইরাসের কারণে দেশব্যাপী চলছে নানাবিধ নিষেধাজ্ঞা। এই বিধি-নিষেধ শুধুমাত্র মানুষের কল্যাণেই।সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের চাহিদা। কিন্তু বাঁচার তাগিদে ছুটছে মানুষ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার পর রাজধানীর যাত্রাবাড়ীর ডেমরা রোডে দেখা গেল এমনই একটি চিত্র। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের সামনে কয়েক লাইনে সারিবদ্ধ এবং হুড়োহুড়ি করছেন অসংখ্য মানুষ। তেল, ডাল, পেঁয়াজ ও চিনি স্বল্পমূল্যে বিক্রি হয় এ ট্রাক থেকে। লাইনে দাঁড়ানো অধিকাংশ নারী-পুরুষ মধ্যবিত্ত শ্রেণির।

টিসিবির পণ্য বিক্রেতা রহিম মিয়া বলেন, সময় পরিবর্তনের কারণেই সন্ধ্যার পর এখানে পণ্য বিক্রি করছি। এখন থেকে নতুন নিয়মে দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পণ্য বিক্রি চলছে। করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির কোনও নির্দেশনা আছে কি না—জানতে চাইলে বলেন, না এ ধরনের কোনও নির্দেশনা আমাদের নেই।

উল্লেখ্য, রাজধানীতে বিভিন্ন ডিলারের মাধ্যমে খোলাবাজারে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ, ৮০ টাকা লিটারে সয়াবিন তেল এবং ৫০ টাকা দরে ডাল ও চিনি বিক্রি করছে টিসিবি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

টিসিবি পণ্যের জন্য ভিড়

আপডেট টাইম : ০১:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০