ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫ শতাংশের বেশি মার্জিন নয় শিশুখাদ্য আমদানিতে

অর্থনৈতিক প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে শিশুখাদ্যের চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় শিশুখাদ্য আমদানিতে সর্বোচ্চ ৫ শতাংশের বেশি এলসি মার্জিন নির্ধারণ না করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে।

ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট চলমান সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে শিশুখাদ্যের চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতির আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে জরুরিপণ্য বিবেচনায় বাজারে শিশুখাদ্যের মূল্যে স্থিতিশীলতা বজায় রাখা এবং সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় আমদানির ঋণপত্র স্থাপনের (এলসি) ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার সর্বোচ্চ ৫ শতাংশ নির্ধারণ করা যাবে।

একইসঙ্গে আমাদনি পণ্য করোনাভাইরাসমুক্ত রাখতে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা চলতি সময় থেকে আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

৫ শতাংশের বেশি মার্জিন নয় শিশুখাদ্য আমদানিতে

আপডেট টাইম : ০৮:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০