ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বুধবার থেকে বৈদেশিক শাখার লেনদেন ৪ ঘণ্টা

অর্থনৈতিক প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৩ এপ্রিল পর্যন্ত চলমান সাধারণ ছুটির সময় দেশের তফসিলি ব্যাংকগুলোকে সীমিত আকারে ব্যাংকের লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই নির্দেশনা অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বে ব্যাংক। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

তবে জরুরি বৈদেশিক লেনদেন করার জন্য নির্দিষ্ট ব্যাংক শাখার লেনদেনের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। বুধবার (৮ এপ্রিল) থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে বৈদেশিক শাখার লেনদেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়েছে।

দেশের তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ইতোপূর্বে ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে আগামী ১২ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেন সময়সূচি সকাল ১০টায় থেকে দুপুর ১টা পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা প্রধান বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখতে পারবেন।

‘আগামী ৮ এপ্রিল থেকে জরুরি বৈদেশিক লেনদেনের জন্য ব্যাংক তার স্বীয় বিবেচনায় নির্বাচিত এডি শাখার লেনদেনের সময় এক ঘণ্টা বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত লেনদেন করতে পরবে। তবে সাধারণ ব্যাংকিং লেনদেন এ আওতার বাইরে থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বুধবার থেকে বৈদেশিক শাখার লেনদেন ৪ ঘণ্টা

আপডেট টাইম : ১১:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০