ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বেকার কর্মীদের সালমানের সাহায্য পৌঁছানো শুরু

বিনোদন ডেস্ক : ভারতে ২১ দিনের লকডাউন চলছে। এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এদের মধ্যে সিনেমা জগতের অনেক টেকনিশিয়ান ও ক্রু রয়েছেন, যারা দৈনিক আয়ের ভিত্তিতে কাজ করেন। লকডাউনের কারণে হঠাৎ শুটিং বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছেন তারা।

তাদের সাহায্যে এগিয়ে এসেছেন বলিউডের ‘ভাইজান’ খ্যাত তারকা সালমান খান। সিনেমা জগতের দিন মজুর টেকশিয়ান ও কর্মীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। কয়েকদিন আগে সিনেমার সঙ্গে জড়িত এমন প্রায় ২৫ হাজার মানুষকে টাকা ও খাবার দিয়ে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।

জানা গেছে, এখন পর্যন্ত এরকম ১৯ হাজার কর্মীর অ্যাকাউন্ট নম্বর পাওয়া গেছে। ইতোমধ্যে এই সকল কর্মীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন সালমান।

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লোয়িসের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সকল কর্মীরা নিজেদের আর্থিকভাবে সচ্ছল মনে করছেন, তারা স্বেচ্ছায় এই অর্থ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। পাশাপাশি সেই অর্থ অভাবগ্রস্থ কর্মীদের দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে সালমানের ম্যানেজার জোর্দি প্যাটেল জানিয়েছেন, কর্মীদের সাহায্য করার জন্য আগামী মাসেও তাদের অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফার করবেন সালমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বেকার কর্মীদের সালমানের সাহায্য পৌঁছানো শুরু

আপডেট টাইম : ০৩:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০