ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

অসচ্ছল ৫০ জন নাট্য পরিচালকের পাশে ডিরেক্টরস গিল্ড

বিনোদন ডেস্ক : দুর্যোগময় করোনাকালে অসচ্ছল ৫০ জন নাট্য পরিচালকের পাশে দাঁড়িয়েছে টেলিভিশন নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

ডিরেক্টরস গিল্ডের কার্যনির্বাহী পরিষদ জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে ৫০ জন সহকর্মী ও সহযোদ্ধা সাংগঠনিক সহযোগিতা চেয়েছিলেন। তাদের সবাইকেই প্রাথমিকভাবে সংগঠনের পক্ষ থেকে ‘ডিরেক্টরস গিল্ড গিফট হ্যাম্পার’ (২০ দিনের বাজার সুবিধা) গতকাল মঙ্গলবার সবার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়া সহকারী পরিচালক, মেকআপ আর্টিস্ট ও তাদের সহকারী, লাইট বয়, প্রোডাকশন বয়দের সহযোগিতার জন্য আন্তঃসাংগঠনিক তহবিলে ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। ডিরেক্টরস গিল্ডের সদস্যরা সম্মিলিতভাবে একটা তহবিল গড়ে তুলেছেন। গিল্ডের সদস্যদের সহযোগিতা অব্যাহত থাকলে এই প্রক্রিয়া চলমান রাখা সম্ভব হবে বলে জানিয়েছে সংগঠনটি।

করোনা সংক্রমণ রোধে নাটকের সব ধরনের শুটিং বন্ধ রাখা হয়েছে। এতে দৈনিক মজুরিতে কাজ করা শুটিং ইউনিটের সদস্যদের পাশাপাশি যারা স্বল্প আয়ের পরিচালক তারাও অর্থনৈতিকভাবে দুঃসময় পার করছেন। আর এ পরিস্থিতিতে সহকর্মীর দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে সংগঠনটি।

বর্তমানে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক এস এ হক অলিক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

অসচ্ছল ৫০ জন নাট্য পরিচালকের পাশে ডিরেক্টরস গিল্ড

আপডেট টাইম : ০৭:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০