ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

করোনা রোগী বাঁচাতে দিন-রাত লড়ছেন অভিনেতা আশীষ গোখলে

বিনোদন ডেস্ক : অভিনেতা আশীষ গোখলে। টিভি ধারাবাহিকের পাশাপাশি অক্ষয় কুমার অভিনীত গব্বর ইজ ব্যাক সিনেমায় অভিনয় করেছেন। তবে তার আরেক পরিচয় তিনি একজন চিকিৎসক। মহামারির এই সময়ে করোনা রোগী বাঁচাতে দিন-রাত লড়াই করছেন তিনি।

আশীষ জানান, তার বাবা-মা ও বোন চিকিৎসক। তাদের অনুপ্রেরণাতেই চিকিৎসক হয়েছিলেন। যদিও তার ইচ্ছা ছিল অভিনেতা হওয়া। পড়াশোনা শেষে বাবা-মায়ের অনুমতি নিয়ে স্বপ্নপূরণ করতে মুম্বাই পাড়ি জমান তিনি।

তবে অভিনয় ক্যারিয়ারের শুরুতে অনেক স্ট্রাগল করতে হয়েছে তাকে। দিনে অডিশন দিতেন আর রাতে হাসপাতালে রোগী দেখতেন। যখন অভিনয়ের সুযোগ পেলেন চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে চিকিৎসা পেশা থেকে একবারে দূরে সরে যাননি। নিয়মিত ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) থাকা রোগী দেখতেন। অনেক সময় এমন হয়েছে, সকালে শুটিং করেছেন এবং রাতে হাসপাতালে থেকেছেন।

গত ২৫ মার্চ হাসপাতাল থেকে ফোন পান আশীষ। এরপর চিন্তা করলেন, দেশ সেবার এটিই প্রকৃত সময়। তারপর থেকে ২৪ ঘণ্টা হাসপাতালে ডিউটি করছেন তিনি।

লকডাইনের সময়টাতে সবাইকে নিয়ম কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন আশীষ। কারণ এই পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মী, পুলিশসহ অন্যদের অনেক ধকল সামলাতে হচ্ছে। তাই এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে লকডাউন মেনে চলতে হবে বলে মনে করেন তিনি। এই চিকিৎসক-অভিনেতা আরো জানান, ভারতের মানুষের ইমিউনিটি খুব শক্তিশালী। তাই ভয় পাবার কোনো কারণ নেই। সতর্কতা অবলম্বন করলেই কোভিড-১৯ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

করোনা রোগী বাঁচাতে দিন-রাত লড়ছেন অভিনেতা আশীষ গোখলে

আপডেট টাইম : ০৩:৪৪:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০