ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এডিআরেও ছাড় কেন্দ্রীয় ব্যাংকের

অর্থনৈতিক প্রতিবেদক: বেসরকারি খাতে ব্যাংকগুলোর ঋণ প্রবাহ বাড়াতে ঋণ-আমানত অনুপাত সীমা (এডিআর) ২ শতাংশ বাড়িয়ে নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ১০০ টাকা আমানত সংগ্রহ করলে ব্যাংক সেখান থেকে ঋণ বিতরণ করতে পারবে ৮৭ টাকা। ইসলামি ব্যাংকগুলো ঋণ বিতরণ করতে পারবে ৯২ টাকা।

এতদিন ১০০ টাকা আমানতের বিপরীতে প্রচলিত ধারার ব্যাংকগুলো ৮৫ টাকা ঋণ বিতরণ করতে পারতো। ইসলামি ব্যাংকগুলো ৯০ টাকা ঋণ দিতে পারতো।

সার্কুলারে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সামগ্রিকভাবে ব্যাংকিং সেক্টরে বেসরকারিখাতে অভ্যন্তরীণ ঋণপ্রবাহে গতিশীলতা আনা জরুরি। পাশাপাশি ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি উন্নয়ন এবং অর্থনীতির ওপর নভেল করোনাভাইরাসের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত বিভিন্ন আর্থিক প্রণোদনা প্যাকেজের বাস্তবায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এডিআর প্রচলিত ধারার ব্যাংকগুলো জন্য ৮৭ শতাংশ এবং ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক ও প্রচলিত ধারার ব্যাংকের ইসলামি শরিয়াভিত্তিক কার্যক্রমের জন্য এডিআর ৯০ থেকে বাড়িয়ে ৯২ শতাংশ করা হলো। আগামী ১৫ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এডিআরেও ছাড় কেন্দ্রীয় ব্যাংকের

আপডেট টাইম : ০৭:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০