ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং

এবার সুবিধাবঞ্চিত ১০০০ পরিবারকে খাওয়াবেন সঞ্জয়

বিনোদন ডেস্ক : ভারতে লকডাউনের কারণে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলিউড তারকারা। এবার সুবিধাবঞ্চিত ১০০০ হাজার পরিবারকে খাওয়ানোর দায়িত্ব নিলেন অভিনেতা সঞ্জয় দত্ত।

এ প্রসঙ্গে সঞ্জয় দত্ত বলেন, ‘পুরো দেশে এখন সংকট চলছে। যে যেভাবে পারছে পরস্পরকে সাহায্য করছে, এমনকি সেটা ঘরে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে হলেও। আমি যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে সাহায্য করার চেষ্টা করছি।’

করোনাভাইরাসের এই সময়ে ‘সাভারকর শেল্টার’ নামের একটি সংস্থার সঙ্গে মিলে তার সমাজসেবার কাজটি করছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘এই পরিকল্পনা বাস্তবায়নে সাভারকর শেল্টার মূল কাজটি করছে। তারা কঠোর পরিশ্রম করছে এবং এই জন্য তাদের ধন্যবাদ। আমি আশা করছি পরস্পরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে আমরা দ্রুত আমাদের জীবনের এই কঠিন সময় অতিক্রম করতে পারব।’

এর আগে মাইক্রোব্লগিং সাইট টুইটারে সবাইকে ফিটনেসের প্রতি মনোযোগী হওয়ার কথা বলেন সঞ্জয়। এক টুইটে তিনি লেখেন, ‘ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই সময়ে। সুতরাং, স্বাস্থ্যকর খাবার খান, সুস্থ থাকুন এবং ব্যায়াম করুন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

এবার সুবিধাবঞ্চিত ১০০০ পরিবারকে খাওয়াবেন সঞ্জয়

আপডেট টাইম : ০১:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০