ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

করোনাভাইরাসের কারণে জুনেও হচ্ছে না ‘কান চলচ্চিত্র উৎসব’

বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কান। করোনাভাইরাসের কারণে আগামী জুনেও এই উৎসব হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আগামী মে মাসে এ উৎসবের ৭৩তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছিলেন, জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতে এই অনুষ্ঠানের আয়োজন করবেন।

সম্প্রতি ফ্রান্সের লকডাউন ১১ মে পর্যন্ত বাড়ানো হয়। এরপর আয়োজকদের পক্ষ থেকে নতুন এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত সোমবার ফ্রান্সের রাষ্ট্রপতির ভাষণের পর আমরা কান চলচ্চিত্র উৎসব স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। বিকল্প হিসেবে জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতে আয়োজনের যে পরিকল্পনা ছিল তাও হচ্ছে না। চলতি বছর মূল ধারা অব্যাহত রেখে কান চলচ্চিত্র উৎসবের আয়োজন হবে— এটি এখন চিন্তা করা কঠিন।’ তবে বিকল্প কোনো উপায়ে এটি আয়োজন করা যায় কি না তা নিয়ে আলোচনা চলছে।

শুরুর পর দ্বিতীয়বারের মতো বাতিলের শঙ্কায় বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট এই আসর। এর আগে ফ্রান্সে শিক্ষার্থীদের দাঙ্গার কারণে ১৯৬৮ সালে এই উৎসব বাতিল হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

করোনাভাইরাসের কারণে জুনেও হচ্ছে না ‘কান চলচ্চিত্র উৎসব’

আপডেট টাইম : ০৮:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০