ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

‘টম অ্যান্ড জেরি’র পরিচালক না ফেরার দেশে

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী মার্কিন ইলাস্ট্রেটর, অ্যানিমেটর, চিত্রনির্মাতা ও প্রযোজক জিন ডেইচ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫।

গত ১৬ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিন ডেইচ। তবে তার মৃত্যুর খবরটি গতকাল শনিবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন তার প্রকাশক পেট্র হিমেল।

‘টম অ্যান্ড জেরি’ কার্টুন সিরিজের আট জন পরিচালকের মধ্যে একজন ছিলেন জিন। ১৯৬১-৬২ মৌসুমে তিনি এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জিন ‘টম অ্যান্ড জেরি’ কার্টুনের ১৩ পর্ব পরিচালনা করেন। এছাড়া ‘পাপাই দ্য সেইলর’ কার্টুন সিরিজের কিছু পর্বও পরিচালনা করেছেন।

বিখ্যাত এই কার্টুনিস্টের জন্ম ১৯২৪ সালে শিকোগোতে। ১৯৫৯ সালে তিনি গ্রাগে আসেন। ১৯৬০ সালে জিনের সিনেমা মানরো সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতে নেয়। ‍শুধু তাই নয়, ১৯৬৪ সালে একই ক্যাটাগরিতে তারনাডনিক ও হাউ টু অ্যাভয়েড ফ্রেন্ডশিপ সিনেমা দুটি অস্কারে মনোনয়ন পায়। ২০০৪ সালে উইনসর ম্যাককে আজীবন সম্মাননা পান জিন ডেইচ।

কর্মজীবনে টেরিটুনস, আন্ডার ২০ সেঞ্চুরি ফক্সের শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন জিন। এ সময়টাতে সিডনি এলিফ্যান্ট, গ্যাস্টন লে ক্রাইওন, ক্লিন্ট ক্লোবার এবং টেরেবল থম্পসনের মতো চরিত্র তৈরি করেন তিনি।

ব্যক্তিগত জীবনে জিন ডেইচ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। তারা প্রত্যেকেই কার্টুনিস্ট ও ইলাস্ট্রেটর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

‘টম অ্যান্ড জেরি’র পরিচালক না ফেরার দেশে

আপডেট টাইম : ০১:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০