ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং

এনটিআর ও রাম চরণকে রাজামৌলির চ্যালেঞ্জ

বিনোদন ডেস্ক : অভিনেতা জুনিয়র এনটিআর ও রাম চরণকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাহুবলি সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও পোস্ট করেন রাজামৌলি। এতে দেখা যায়, তিনি বাড়ির কাজে স্ত্রীকে সাহায্য করার জন্য ঘর, দরজা, জানালা পরিষ্কার করছেন। এই পোস্টের ক্যাপশনে একই কাজ জুনিয়র এনটিআর ও রাম চরণকে করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই নির্মাতা। এছাড়া বাহুবলি সিনেমার প্রযোজক শভু ইয়ারলাগাড়া, পরিচালক সুকুমার ও কম্পোজার এমএম কীরাভানিকেও চ্যালেঞ্জটি ছুড়ে দেন তিনি।

তার আগে রাজামৌলিকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাংরা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লেখেন, ‘পুরুষরা অসাধারণ গৃহকর্মী হতে পারে এবং সত্যিকার অর্থে যারা পুরুষ তারা অবশ্যই গৃহকর্মী ছাড়া এই কোয়ারেন্টানের সময়ে স্ত্রীকে দিয়ে সব কাজ করাবে না। দয়াকরে বাড়ির কাজে সহায়তা করুন। সত্যিকারের পুরুষ হোন। আমি এস এস রাজমৌলি স্যারকে এই চ্যালেঞ্জটি অন্যকে ছুড়ে দিতে এবং এরকম ভিডিও তৈরিতে উৎসাহ দিতে অনুরোধ করব।’

বর্তমানে বহুল প্রতীক্ষিত সিনেমা রুদ্রম রণম রুধিরাম বা ট্রিপল আর সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রাজামৌলি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এই সিনেমার গল্প কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে। এই দুই চরিত্রে অভিনয় করছেন তারা।

ট্রিপল আর সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। পাশাপাশি এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা। আগামী বছর ৮ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

এনটিআর ও রাম চরণকে রাজামৌলির চ্যালেঞ্জ

আপডেট টাইম : ০৪:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০