ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

রমজানে নতুন ধারাবাহিক ‘রোজাদারের আনন্দ’

বিনোদন ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নতুন ধারাবাহিক নিয়ে আসছে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী। প্রতিদিন ইফতারের আগে প্রচার হবে ‘রোজাদারের আনন্দ’ নামে নাটকটি।

টিপু আলম মিলনের গল্প নিয়ে ‘রোজাদারের আনন্দ’ নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। গল্পের মাধ্যমে রমজানের ফজিলত নাটকটিতে তুলে ধরা হবে বলে জানিয়েছেন এই নির্মাতা।

গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘রোজা তো আনন্দের বিষয়, সেটি উঠে আসবে এই গল্পে। রোজা রাখার বিষয়ে মুসলিমদের উৎসাহ দেওয়া এবং এর উপকারিতা তুলে ধরাই নাটকটির মূল উদ্দেশ্য। ধারাবাহিকটির গল্প সাজিয়েছি সেভাবেই। আর প্রচারের সময় হিসেবে বেছে নিয়েছি ইফতারের আগের বিশেষ সময়টিকে। এ কারণে বেশিরভাগ মানুষ একসঙ্গে বসে নাটকটি উপভোগ করতে পারবেন।’

নতুন এ ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ফারুক আহমেদ, মাসুম বাশার, সাবেরী আলম, জামিল হোসেন, প্রকৃতি, আমিন আজাদ, মন্দিরা চক্রবর্তী, আশরাফ কবির প্রমুখ।

আজ বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে নাটকটির প্রথম পর্ব। পুরো রমজান মাসে একই সময়ে প্রচার হবে এটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

রমজানে নতুন ধারাবাহিক ‘রোজাদারের আনন্দ’

আপডেট টাইম : ১০:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০