ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

গার্মেন্ট কারখানা খোলার কোনও সিদ্ধান্ত নেয়নি বিজিএমইএ

অর্থনৈতিক প্রতিবেদক: গার্মেন্ট কারখানা খোলার কোনও সিদ্ধান্ত নেয়নি তৈরি পোশাক মালিকদের সংগঠন ‘বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি’ (বিজিএমইএ)। এ কারণে গ্রাম থে‌কে শ্রমিকদের ফি‌রি‌য়ে না আনার অনুরোধ ক‌রে‌ছে সংগঠনটি। বিজিএমইএর ওয়েবসাইটে সংগঠনের সদস্যদের উদ্দেশে দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অর্থনীতি‌ চলমান রাখতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পোশাক কারখানা খোলা রাখার নির্দেশনা দে‌বে বিজিএমইএ। সেই নির্দেশনা না পাওয়া পর্যন্ত যেসব শ্রমিক গ্রামে আছেন, তাদের ঢাকায় আসতে না বলার জন্য অনুরোধ করা হলো।

পর্যায়ক্রমে এলাকাভিত্তিক পোশাক কারখানা খোলার নির্দেশনা দেওয়া হবে জা‌নি‌য়ে বিজিএমইএ বল‌ছে, শুরু‌তে কারখানা সীমিত আকারে খোলা রাখা যাবে। ফলে প্রথম ধাপে কারখানার আশপাশে যেসব শ্রমিক আছেন, তাদেরই কাজে যোগদান করতে বলা যাবে। মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় কোনও শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ করে‌ছে পোশাক মা‌লিক‌দের সংগঠন‌টি। এছাড়া বিরূপ পরিস্থিতিতে শ্রমিকদের ঢাকায় নিয়ে আসা হলে বিজিএমইএর পক্ষ থে‌কে কোনও সহায়তা করা হ‌বে না।

জানা গে‌ছে, সাধারণ ছুটির সময় গণপ‌রিবহন বন্ধ থাক‌বে।‌ এমন প‌রি‌স্থি‌তি‌তে গ্রা‌মে চ‌লে যাওয়া শ্রমিকদের কাজে যোগ দিতে মা‌লিকরা যেন বাধ্য না ক‌রে, সেজন্য বিজিএমইএ এই নির্দেশনা দি‌য়ে‌ছে।

এদিকে, সরকার সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়িয়ে আগামী ৫ মে পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে। করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে তিন দফায় বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গার্মেন্ট কারখানা খোলার কোনও সিদ্ধান্ত নেয়নি বিজিএমইএ

আপডেট টাইম : ১০:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০