ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মুদ্রণ শিল্প সমিতি ঋণ চায় ২ শতাংশ সুদে

অর্থনৈতিক প্রতিবেদক : কোভিড-১৯ মহামারি আতঙ্কে দেশজুড়ে চলমান লকডাউনে সব ছাপাখানা বন্ধ রাখা হয়েছে। লকডাউন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ফলে মুদ্রণ ব্যবসা স্থবির হয়ে পড়েছে।

এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে ২ শতাংশ হার সুদে স্ব-স্ব ব্যাণিজিক ব্যাংক থেকে ঋণ দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা চেয়েছে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি।

রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত আবেদন করা হয়।

আবেদনে বলা হয়, ‘সরকারঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজের আওতায় তৈরি পোশাক শিল্পের মতো বাংলাদেশের মুদ্রণ শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের মার্চ, এপ্রিল, মে, জুন মাসের বেতন এবং ঈদুল ফিতরের উৎসব ভাতার সমপরিমাণ অর্থ ২ শতাংশ হার সুদে স্ব-স্ব ব্যাণিজিক ব্যাংক থেকে ঋণ প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশনা কামনা করা হয়েছে।’

একই সঙ্গে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে ঘোষিত ঋণ সহায়তা দেশের মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর প্রাপ্তিতে গতিশীল এবং সহজতর করার জন্য নির্দেশনা দাবি করেছে সমিতি।

আবেদনে বলা হয়, দেশের প্রায় সাত হাজার মুদ্রণ প্রতিষ্ঠান এবং এর ওপর নির্ভরশীল প্রায় পাঁচ লাখ কর্মজীবী আজ বেকার। দেশের মুদ্রণ প্রতিষ্ঠানের মালিকদের আর্থিক সামর্থ‌্য খুবই সীমিত। ফলে এই শিল্পের শ্রমিক-কর্মচারীদের এপ্রিল-মে-জুন মাসের বেতন এবং আসন্ন ঈদ-উল ফিতরের বোনাস পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মুদ্রণ শিল্প সমিতি ঋণ চায় ২ শতাংশ সুদে

আপডেট টাইম : ১১:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০