ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

এবার ধান কাটলেন মাগুরার জেলা প্রশাসক

মাগুরা প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে কৃষকদের উৎসাহ জোগাতে নিজেই ধান কাটতে নামলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম । গতকাল রবিবার দুপুরে সদর উপজেলার কাশিনাথপুর উত্তরপাড়া এলাকার একটি মাঠে শস্য কর্তনের অনুষ্ঠান তিনি এভাবেই উদ্বোধন করেন।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জাহিদুল আমিন জানান, মাগুরায় এবার ১৮ হাজার ৮শ ৭৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ধান পাকার শুরুতে কৃষকদের সঙ্গে নিয়ে মাগুরা জেলা প্রশাসকসহ অন্যান্যদের সঙ্গে কাশিনাথপুরের হোসেন আলীর জমির মাঠে পাকা ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠনে জেলা প্রশাসক নিজেই ধান কাটতে নেমে যান।

তিনি জানান, কোনও প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর বাম্পার ফলন আশা করা হচ্ছে। এছাড়া ধান কাটা ও ঘরে তোলার বিষয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এ শস্য কর্তন অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জাহিদুল আমিনসহ অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

এবার ধান কাটলেন মাগুরার জেলা প্রশাসক

আপডেট টাইম : ০১:০০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০