ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং

করোনায় খেটে খাওয়া মানুষের পাশে ফকির আলমগীর

বিনোদন ডেস্ক : করোনার তাণ্ডবে কষ্টে জীবনযাপন করছেন খেটে খাওয়া মানুষ। ব্যক্তিগতভাবে অনেকে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন।

এবার এ তালিকায় যুক্ত হলেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুই ইউনিয়নে নিজ অর্থায়নে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন। রমজান মাসে আবারো ত্রাণ সহায়তা দেবেন বলে জানিয়েছেন তিনি।

ফকির আলমগীর বলেন, ‘দীর্ঘ সময় ধরে গণমানুষের জন্য লড়াই করছি। কিন্তু আমার জীবনে এ ধরনের সংকট কখনো দেখিনি। এ সংকটে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তারা অবর্ণনীয় দুর্ভোগের মুখে পতিত হয়েছে। তাদের এ কষ্ট লাঘবের জন্য অনেকেই সহায়তার হাত বাড়িয়েছেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। বিপন্ন এ মানুষগুলোর মুখে যাতে হাসি ফোটে আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি।’

আপাতত নগরীর নিজ বাড়িতে অবস্থান করছেন ফকির আলমগীর। বেকার এই সময়ে লেখালেখি করছেন তিনি। এরই মধ্যে দুটি বই লেখার কাজ শেষ করেছেন। ‘করোনার ক্রান্তিকাল’ ও ‘এহরাম থেকে আরাফাত’ নামে বই দুটি খুব শিগগির প্রকাশ হবে বলে জানিয়েছেন এই শিল্পী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

করোনায় খেটে খাওয়া মানুষের পাশে ফকির আলমগীর

আপডেট টাইম : ১২:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০