ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিকেএমইএ’র ১৫৮ কারখানার কার্যক্রম শুরু

অর্থনৈতিক প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে সাধারণ ছুটির মধ্যেই ধীরে ধীরে খুলতে শুরু করেছে পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) আওতাধীন ৮৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে এ পর্যন্ত ১৫৮টি কারখানা তাদের কার্যক্রম শুরু করেছে। অর্থনীতির চাকা আবার সচল করতেই পর্যায়ক্রমে আরও কারখানা খোলা হবে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে এক প্রেস বার্তায় বিকেএমইএর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম এসব তথ্য জানিয়েছেন। মোহাম্মদ হাতেম বলেন, ‘কারখানার আশপাশে থাকা শ্রমিকদের নিয়ে এখন সীমিতভাবে চালু হচ্ছে। দুই মে থেকে পরর্যেয়ক্রমে সব কারখানা চালু করা হবে। এ পর্যন্ত তাদের ১৫৮টি ফ্যাক্টরি খোলা হয়েছে।’

তিনি বলেন, ‘জীবন-জীবিকার সন্ধানে আমাদের নামতে হবে। করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে যাওয়া অর্থনীতির চাকা আবারও সচল করতে হবে। এ অবস্থায় স্বাস্থ্য সুরক্ষা মেনে গতকাল ২৬ এপ্রিল থেকে নিটওয়ার সেক্টরের নীটিং, ডায়িং ও স্যাম্পল ইউনিট বিকেএমইএর পক্ষ থেকে খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ২ মে থেকে গার্মেন্ট শাখাও খোলার পরামর্শ দেওয়া হয়েছে।

সেই অনুযায়ী আজ থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিকেএমইএর ৮৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টি ফ্যাক্টরি স্বল্প পরিসরে তাদের কার্যরক্রম শুরু করেছে। সোমবার আরও ৫৪টি ফ্যাক্টরি খোলে।

মোহাম্মদ হাতেম বলেন, ‘গার্মেন্ট ফ্যাক্টরি পর্যায়ক্রমে খুললেও এই মুহূর্তে দূর দূরন্ত থেকে শ্রমিক ভাই-বোনদের কর্মস্থলে না ফেরার জন্য অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি যেমন ফ্যাক্টরিতে ঢোকার সময় হাত ধোয়ার ব্যবস্থা, ব্লিচিং মিশ্রিত পানিতে জুতা ভিজিয়ে প্রবেশ করা, থার্মাল স্ক্যান দিয়ে তাপমাত্রা চেক করা, মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কর্ম পরিচালনা করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বিকেএমইএ’র ১৫৮ কারখানার কার্যক্রম শুরু

আপডেট টাইম : ০১:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০