ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্প-কারখানা খোলার সিদ্ধান্ত বিপর্যয় নিয়ে আসতে পারে

অর্থনৈতিক প্রতিবেদক : করোনায় সারা দেশকে স্বাস্থ্য অধিদপ্তর ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও শ্রমিকদের স্বাস্থ্য ও জীবনের ঝুঁকিকে যথাযথ গুরুত্ব না দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার শিল্প-কারখানা খুলে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে তিনি বলেন, এরইমধ্যে নির্দেশনা পেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গার্মেন্টসকর্মীরা ঢাকা ও এর আশপাশের কারখানায় যোগ দেওয়ার জন্য পাঁয়ে হেঁটে ও অন্যান্য মাধ্যমে আসা শুরু করছেন। এর আগে গার্মেন্টস খোলা বন্ধের বিষয়টি নিয়ে অস্পষ্টতার কারণে অনেক কর্মীর বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকা ও আশপাশের এলাকায় আসার ফলে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এবং বিষয়টি জনগণের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স মনে করে, শিল্প-কারখানা চালু করা এবং কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বিষয়টির বহুমাত্রিকতা আছে এবং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জনস্বাস্থ্যের সুরক্ষা দিতে তাই পরিকল্পনার সব অনুষঙ্গ বিবেচনায় নেওয়া উচিত। আর সেকারণেই কল-কারখানার অভ্যন্তরীণ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি, শ্রমিকদের বাসস্থানের অভ্যন্তরীণ বসবাসের পরিবেশ, শ্রমিকদের কর্মস্থলে যাতায়াত এবং আনুষঙ্গিক অন্যান্য সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো এই ধরনের সিদ্ধান্ত নিতে বিবেচ্য হওয়া প্রয়োজন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিল্প-কারখানা খোলার সিদ্ধান্ত বিপর্যয় নিয়ে আসতে পারে

আপডেট টাইম : ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০