ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

২ মে চালু হচ্ছে নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জের কার্যক্রম

অর্থনৈতিক ডেস্ক : নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর উদ্যোগে সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে ফের রেমিটেন্স পাঠানো শুরু হচ্ছে।

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ মে শনিবার থেকে সোনালী এক্সচেঞ্জ নিউইয়র্কের ৭টি শাখা (ম্যানহাটান, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস, ওজনপার্ক এবং এস্টোরিয়া) স্বাগতিক সরকারের কোভিড-১৯ বিধি-বিধান মেনে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের কার্যক্রম পুনরায় চালু করতে যাচ্ছে।

সোনালী এক্সচেঞ্জ এর যে কোন শাখায় শনিবার থেকে বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বাংলাদেশে টাকা পাঠানো যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সশরীরে উপস্থিত না হয়েও সোনালী এক্সচেঞ্জ এর ওয়েবসাইট (www.sonaliexchange.com) এর মাধ্যমে অন-লাইন ভিত্তিক আর্থিক লেন-দেন করা যাবে।

এ ছাড়া বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর বিষয়ে যে কোন প্রয়োজনে দেবশ্রী মিত্র, প্রধান নির্বাহী কর্মকর্তা, সোনালী এক্সচেঞ্জ কোঃ ইঙ্ক, ৩৩৬ ইস্ট, ৪৫ স্ট্রিট, ৮তলা, নিউইয়র্ক, এনওয়াই-১০০১৭ ফোনঃ ২১২ ৮০৮ ০৭৯০, ২১২ ৮০৮ ৪০৮৫ ফ্যাক্সঃ ২১২ ৮০৮ ০৭৯১, ইমেইল: ceo@sonaliexchange.com এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে স্থানীয় বিধি-বিধানের জন্য সোনালী একচেঞ্জ এর কার্যক্রম ২১ মার্চ ২০২০ থেকে সাময়িকভাবে স্থগিত ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

২ মে চালু হচ্ছে নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জের কার্যক্রম

আপডেট টাইম : ০৪:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০