ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক

সাতক্ষীরায় মেয়ের জন্য পাত্র দেখতে নিয়ে চার সন্তানের জননী গণধর্ষণ শিকার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মেয়ের জন্য পাত্র দেখতে গিয়ে ঘটকসহ তার সঙ্গীদের গণধর্ষণের শিকার হয়েছেন চার সন্তানের জননী এক বিধবা নারী।

বুধবার (২৯ এপ্রিল) রাতে স্থানীয় পাঁচ লম্পটের লালসার শিকার হওয়া ওই বিধবা নারী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পাঁচ ধর্ষকের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন, উপজেলার কুলতলীর অফেজউদ্দীনের ছেলে মহসীন হেসেন (৩০), রামচন্দ্রপুরের মুজিবর রহমানের ছেলে সফিকুল (২৪), মৃত আব্দুল দফাদারের ছেলে হান্নান (২৭), দক্ষিণ হাজীপুর দীঘির পাড় এলাকার আদম আলীর ছেলে সফিকুর রহমান বাবু (৩০) ও কাটাখালীর আব্দুস সাত্তার গাইনের ছেলে গোলাম রব্বানীর (২৩)।

জানা গেছে, উপজেলার শ্রীফলকাঠি গ্রামে বসবাসরত ওই নারী নিজের মেয়ের জন্য পাত্র দেখতে কদমতলা এলাকায় যাওয়ার পর ঘটক ও তার চার সহযোগী কৌশলে তাকে আটকে রেখে পাশবিক নির্যাতন চালায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, নির্যাতিতার লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

এদিকে, অভিযোগ উঠেছে পাঁচ ধর্ষকের একজন স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধির আত্মীয় হওয়ায় নির্যাতিতা নারীর পরিবারের সঙ্গে আপোষরফার প্রাথমিক চেষ্টায় ব্যর্থ হলেও দরিদ্র ওই নারীর পরিবারকে চাপ প্রয়োগ করছে।

নির্যাতনের শিকার নারী জানান, তার মেয়ের বিয়ের জন্য পাত্র দেখানোর কথা বলে ঘটক কুলতলী গ্রামের অফেজউদ্দীন গাজীর ছেলে মহসীন হোসেন তাকে কদমতলায় নিয়ে যায়। একপর্যায়ে আরও একজন ভালো পাত্রের অভিভাবকের সঙ্গে কথা বলার অজুহাতে বুধবার বিকেলে তাকে ভাড়াটিয়া মোটরসাইকেল চালক (বাবু) এর সহায়তায় কুলতলী গ্রামে নিয়ে যায় মহসীন।

বিধবা ওই নারী আরও জানান, পথিমধ্যে সন্ধ্যা হওয়ার সুযোগে একই এলাকার একটি চিংড়ি ঘেরের বাসায় আটকে রেখে চার সহযোগীসহ মহসীন তাকে ধর্ষণ করেন।

নির্যাতনের শিকার নারীকে উদ্ধারকারী ঘের কর্মচারী আলমগীর হোসেন ও শুধাংসু মণ্ডল জানান, রাতে তারা পাহারার সময়ে অনতিদূরের একটি চিংড়ি ঘেরের বাসা থেকে ওই নারীর চিৎকার শুনতে পান। দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছাতেই সফিকুল, মহসীন, বাবু, গোলাম রব্বানী ও হান্নানসহ আরও দুইজনকে হেঁটে যেতে দেখেন।

পরবর্তীতে নির্যাতনের শিকার নারীকে উদ্ধার করে রাতে স্থানীয় গ্রাম পুলিশ নজরুল ইসলামের বাড়িতে নিয়ে যান তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাতক্ষীরায় মেয়ের জন্য পাত্র দেখতে নিয়ে চার সন্তানের জননী গণধর্ষণ শিকার

আপডেট টাইম : ১০:০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০