ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বটতলার থিয়েটার ক্লাস হবে অনলাইনে

বিনোদন ডেস্ক: করোনা সংক্রমণ রোধে মঞ্চ নাটকের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

ঘরবন্দি সময়টা কাজে লাগানোর জন্য ভার্চুয়াল প্ল্যাটফর্ম বেছে নিয়েছে বিভিন্ন নাটকের দল। তারই ধারাবাহিকতায় অ্যাক্টরস স্টুডিওর মাধ্যমে নাটকের দল বটতলা অনলাইনভিত্তিক থিয়েটার ক্লাসের আয়োজন করেছে।

আজ রোববার রাত ৮টায় বটতলার ফেসবুক পেজ থেকে সরাসরি এই ক্লাস প্রচার হবে। ২ ঘন্টা ব্যাপী এ ক্লাসে প্রশিক্ষক/আলোচক হিসেবে থাকবেন থিয়েটার অঙ্গনের ব্যক্তিসহ বিষয় সংশ্লিষ্ট গুণী ব্যক্তিরা। এসময় থিয়েটারের নানা বিষয় নিয়ে আলোচনা করবেন তারা। এছাড়া থাকবে প্রশ্নোত্তর পর্ব। ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত।

আয়োজক সূত্রে জানা গেছে—আজ রাত ৮টায় থিয়েটারে শরীরী ভাষা বিষয়ে ক্লাস নিবেন পারভীন সুলতানা কলি। ৮টা ৪০ মিনিটে কণ্ঠস্বর ও উচ্চারণ বিষয়ে ক্লাস নিবেন মেহেদী হাসান। রাত ৯টা ২০ মিনিটে অভিনেতার চরিত্র নির্মাণ বিষয়ে আলোচনা করবেন শাহাদাৎ হোসেন। অনলাইন ক্লাসে যুক্ত হতে ক্লিক করুন: https://www.facebook.com/BotTala-a-performance-space-858035080903865/

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বটতলার থিয়েটার ক্লাস হবে অনলাইনে

আপডেট টাইম : ১২:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০