ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এবার গীতিকার হিসেবে আত্মপ্রকাশ কবরীর

বিনোদন ডেস্ক : ষাটের দশকের দর্শকপ্রিয় চিত্রনায়িকা সারাহ বেগম কবরী। পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। সরকারি অনুদানে ‘এই তুমি সেই তুমি’ নামে সিনেমা পরিচালনা করছেন তিনি। এ সিনেমার মাধ্যমে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কবরী।

‘তুমি সত্যি করে বলো তো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেবেন সাবিনা ইয়াসমিন। সিনেমাটিতে মোট গান রাখা হয়েছে চারটি। মোহাম্মদ রফিকুজ্জামান লিখেছেন দুটি এবং গাজী মাজহারুল আনোয়ার লিখেছেন অন্য গানটি। এখনো কোনো গানের রেকর্ডিং হয়নি। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন সাবিনা ইয়াসমিন।

কবরী বলেন—‘আমি অভিনয় করতেই বেশি পছন্দ করি। তবে নানা ব্যস্ততায় সেই কাজটিও ইদানীং আর করা হয় না। দীর্ঘ দিনের প্রস্তুতির পর একটি সিনেমা নির্মাণ শুরু করেছি। সিনেমাটির জন্য গানের বিষয়ে ভাবতে ভাবতেই হঠাৎ সুন্দর কিছু কথা মাথায় চলে আসে। সেগুলো লিপিবদ্ধ করে রাখি। পরবর্তীতে সেটি সংশোধন ও পরিমার্জন করে গানটি লিখেছি।’

গত মার্চে সিনেমাটির শুটিং শুরু করেন কবরী। বর্তমানে শুটিংয়ের কাজ বন্ধ রয়েছে। লকডাউন উঠে গেলে দ্রুতই আবার শুটিংয়ের প্রস্তুতি শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।

সিনেমাটির শুরুর দিকে নায়িকা খুঁজে পাচ্ছিলেন না কবরী। অনেকটা সময় নিয়ে এতে কাস্ট করেছেন নিশাত সালওয়াকে। তিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর প্রথম রানারআপ। এতে নায়কের ভূমিকায় অভিনয় করছেন রিয়াদ। ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত রিয়েলিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এবার গীতিকার হিসেবে আত্মপ্রকাশ কবরীর

আপডেট টাইম : ০৬:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০