ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

মৌসুমীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

অনলাইন ডেক্স:‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। সাবলীল অভিনয় আর দৃঢ় ব্যক্তিত্ব দিয়ে তিনি অর্জন করেছেন সুখ্যাতি। দেশ-বিদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে। আর এই সুযোগটি কাজে লাগিয়ে একটি দুষ্টচক্র প্রতারণা করে যাচ্ছে। মৌসুমীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, এমনটা দাবি করেছেন মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী।

সংবাদমাধ্যমকে ওমর সানী বলেন, ‘মৌসুমীর একটি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ ছিল, যা প্রায় দুই বছর আগেই হ্যাক হয়েছে। শুনেছি, ওই আইডিগুলোর মাধ্যমেও নাকি অনেকে প্রতারিত হয়েছে। অনেকে আমাকে ওই আইডিগুলো নিয়ে অভিযোগ করছেন। বর্তমানে মৌসুমীর নামে কোনো ফেসবুক আইডি ও পেজ নেই। ফেসবুকে যা দেখচ্ছেন, সব ভুয়া।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস ও ঈদকে সামনে রেখে একদল প্রতারক মৌসুমীর নাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতেছে। এসব প্রতারকের জন্য মৌসুমীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অনেকেই এই ফাঁদে পড়েছেন শুনলাম। সবাইকে বলব, এসব ফাঁদে আপনারা পা দেবেন না।’ পাশাপাশি শিগগিরই প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওমর সানী।

এদিকে, মৌসুমীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও পেজের বিষয়টি নিয়ে ওমর সানী তার ফেসবুক একটি পোস্টও দিয়েছেন। সেখানে ক’টি ভুয়া অ্যাকাউন্ট ও পেজের ছবি তুলে ধরে তিনি লিখেছেন- এর আগে, আপনাদের আমি জানিয়েছি; আপনারা যে স্টিলগুলো দেখতে পাচ্ছেন, আরও অনেক আছে? এগুলো একটাও মৌসুমীর আইডি নয়, পেজ নয়। অসংখ্য কমপ্লেইন আমার কাছে দিচ্ছে আমাদের ভক্তরা। যে এখান থেকে টাকা চাচ্ছে, বাজে মন্তব্য করছে এবং মৌসুমীর ভাবমূর্তি নষ্ট করছে। যা কিছু করবেন নিজ দায়িত্বে করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন বাসায় থাকবেন।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

মৌসুমীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

আপডেট টাইম : ০২:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০