ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ

করোনায় মারা গেলেন ‘এমব্রেস অব দ্য সারপেন্ট’ অভিনেতা

বিনোদন ডেস্ক : অস্কার মনোনয়ন পাওয়া এমব্রেস অব দ্য সারপেন্ট সিনেমাখ্যাত অ্যান্টোনিও বলিভার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২।

এমব্রেস অব দ্য সারপেন্ট সিনেমায় শামান কারামাকাটে চরিত্রে অভিনয় করেন বলিভার। করোনার লক্ষণ দেখা দিলে গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত শুক্রবার (১ মে) তিনি মারা যান। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এমব্রেস অব দ্য সারপেন্ট সিনেমার পরিচালক সিরো গুয়েরা।

বলিভার হুইটোটো সম্প্রদায়ের সদস্য ছিলেন। তার সম্প্রদায়ের শেষ প্রজন্মের একজন ছিলেন তিনি। ২০১৯ সালে নেটফ্লিক্সের গ্রিন ফ্রন্টিয়ার মিনিসিরিজেও অভিনয় করেন এই অভিনেতা।

২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসবে ডিরেকটরস ফোর্টনাইট সেকশনে এমব্রেস অব দ্য সারপেন্ট সিনেমাটি প্রদর্শন হয়। ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে ‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’ শাখায় মনোনয়ন জেতে এটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

করোনায় মারা গেলেন ‘এমব্রেস অব দ্য সারপেন্ট’ অভিনেতা

আপডেট টাইম : ১২:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০