ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির

বন্ধ মা‌র্কেট ও দোকানকর্মী‌দের বেতন পরিশোধের আহ্বান

অর্থনৈতিক প্রতিবেদক : করোনাভাইরাসের বিস্তার রোধে বন্ধ থাকা দোকান ও বাণিজ্যিক বিক্রয় প্রতিষ্ঠানের কর্মীদের বেতন দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বৃহস্পতিবার (০৭ মে) এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন বলেন, যেসব মার্কেট ও দোকান রমজানে বন্ধ রাখবে সেসব প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা অবশ্যই বেতন-ভাতা পাবেন।

তিনি বলেন, প্রতিষ্ঠানের মালিকদের প্রতি আমার অনুরোধ তারা আমাদের ডে লেবার নয়, তাদেরকে আমরা বেতনভুক্ত রেখেছি। তারা চাকরিজীবী। তাই মালিকরা যতটুকু পারেন তাদের সঙ্গে পারস্পরিক সমঝোতা করে বেতন-ভাতা পরিশোধ করবেন। যদিও বর্তমান পরিস্থিতিতে মালিকদের অর্থ সংকট রয়েছে।

এর আগে গত সোমবার (০ মে) সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে আগামী ১০ মে (রোববার) থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খোলার অনুমতি দিয়েছে।

সেখানে বলা হয়েছে, রমজান ও ঈদ উপলক্ষে সীমিত আকারে মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়ের সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা ও স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আসা যানবাহন অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা থাকতে হবে। বিকেল ৪টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ করতে হবে।

দোকান ও শপিংমল সীমিত আকারে খুলে দেওয়ার ঘোষণা দিলেও মহামারি করোনাভাইরাস উদ্বেগজনক হারে বিস্তার রোধ না হলে জনস্বাস্থ্য বিবেচনায় রমজান মাসে রাজধানীর অন্যতম সেরা দুটি শপিং মল যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স না খোলার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা

বন্ধ মা‌র্কেট ও দোকানকর্মী‌দের বেতন পরিশোধের আহ্বান

আপডেট টাইম : ০১:১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০