ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

একজন মা ও সন্তানের ‘অবাক যোগসূত্র’

বিনোদন ডেস্ক : ‘অবাক যোগসূত্র’ নাটকের দৃশ্যে রুনা খান, জোভান আহমেদ

গ্রামের খেটে খাওয়া এক সংগ্রামী যুবক জোভান। ভাগ্য উন্নয়নের জন্য অনেককিছু করেছে। বাপ-দাদার সামান্য সম্বল জমি বেচে দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করেছিল। বিদেশে গেলেও অবৈধ কাগজপত্রের কারণে নিঃস্ব হয়ে দেশে ফিরে আসে। তাই সচ্ছলতা কখনো তাকে ধরা দেয়নি।

এক পর্যায়ে জোভান তার মাকে নিয়ে ঢাকা যায়। তাকে নিয়ে একটি হোটেলে যায়। ভালো খাবারের অর্ডার দেয়। মা ভাবে, গ্রামে ছেলের বৌ ও নাতি আছে। তাদের ফেলে তিনি কীভাবে খাবেন? এরপর জোভান মায়ের হাতে কিছু টাকা দিয়ে রাস্তায় বসিয়ে রেখে চলে যায়। মূলত সংসার টানতে না পেরে মাকে ফেলে আসার সিদ্ধান্ত নেয় জোভান।

অন্যদিকে রুনা খান একজন সংগ্রামী মা। তার ১২ বছরের ছেলে প্রতিবন্ধী। এই সন্তানকে ঘিরে জটিলতার কারণে তার সংসার ভেঙে গেছে। রুনা খানও তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মফস্বল থেকে ঢাকা যায়। এখান থেকেই ঘটতে শুরু করে চমকপ্রদ ঘটনা। সময়ের সঙ্গে দুটি গল্পই এক বিন্দুতে মিলে যায়।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘অবাক যোগসূত্র’। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। জোভান আহমেদ ও রুনা খান ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—শিল্পী সরকার অপু, আশরাফুল আশীষ, শিশুশিল্পী শরীফুল প্রমুখ। নাট্যকার শান্তনু বলেন, ‌‘জীবনঘনিষ্ঠ গল্পটি আসলে মা ও সন্তানের চিরন্তন ভালোবাসার নতুন এক রূপ। এতে সমসাময়িক ঘটনাও আছে। যা দর্শককে ভাবাবে, কাঁদাবে।’

মা দিবস উপলক্ষে নির্মিত এ নাটক প্রযোজনা করেছে আর এইচ তানভীর পিকচারস। আগামীকাল রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে এটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

একজন মা ও সন্তানের ‘অবাক যোগসূত্র’

আপডেট টাইম : ১১:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০