ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঈদে ‘ঘুন মিয়ার মেঘ’শতাব্দী-মৌসুমীর

বিনোদন প্রতিবেদক :‘ঘুন মিয়ার মেঘ’ টেলিফিল্মের দৃশ্যে মৌসুমী হামিদ, শতাব্দী ওয়াদুদ

অভিনেত্রী মৌসুমী হামিদকে উদ্দেশ্য করে শতাব্দী ওয়াদুদ বলেন—তোমার মুন আজব আজব জিনিস চায়। উত্তরে এ অভিনেত্রী বলেন—মুন তো আজব আজব জিনিস চাইবেই, মুনের চাওয়ার কি আর শ্যাষ আছে! ‘ঘুন মিয়ার মেঘ’ নামে টেলিফিল্মের একটি দৃশ্যে এ কথোপকথন শোনা যায়।

দয়াল সাহার চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও মৌসুমী হামিদ। এ অভিনেত্রী বলেন, ‘পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে টেলিফিল্মটি নির্মিত হয়েছে। এর মাধ্যমে দর্শকরা একটা শিক্ষ্যণীয় বার্তা পাবেন। যেমন গল্পে কাজ করতে চাই এটি তেমনই একটি গল্প। আসলে একজন শিল্পী হিসেবে তো কিছু দায়বদ্ধতা আছে। এই নাটকটি দেখে যদি একজন মানুষও সচেতন হয় তাতেই আমরা সার্থক।’

টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মিন্টু কর, পাপিয়া জেসমিন, খায়রুল আলম, জামান মনির, সাঈদ হাসান, শাহজাদা কবির শুভ, সুকান্ত অপি, কবির খান, নুরুজ্জামান তালুকদার প্রমুখ। কয়েক মাস আগে এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল ফিতরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে এটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ঈদে ‘ঘুন মিয়ার মেঘ’শতাব্দী-মৌসুমীর

আপডেট টাইম : ১১:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০