ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

প্রধানমন্ত্রী গতি বাড়াতে মন্ত্রিসভায় পুনর্বিন্যাস করেছেন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: মন্ত্রিসভায় পুনর্বিন্যাস করা সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রণালয়ের কাজ থেমে থাকেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ এগিয়ে গেছে। কাজের গতি আরও বাড়াতে মন্ত্রিসভায় পুনর্বিন্যাস করেছেন প্রধানমন্ত্রী। এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার।

সোমবার রাজধানীর বনানী সেতু ভবনে সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নিজের সুস্থতা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, দল, মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ অন্তরের যে আবেগ-ভালোবাসা থেকে আল্লাহর দরবারে দোয়া করেছে সেটা আমার জীবনের এক স্মরণীয় অধ্যায়। এটা চিরদিন আমার মনে থাকবে। এটা আমার দ্বিতীয় জন্ম। এটা আমার পুনর্জন্ম। এখন আমি নতুন করে আমার উদ্যম ও আশা আরও জোরদার করতে অনুপ্রাণিত হচ্ছি। আন্তরিকভাবে কাজ করলে, শ্রদ্ধাভরে চললে মানুষের ভালোবাসা পাওয়া যায়।

তিনি বলেন, আমি হয়ত চেষ্টা করেছি ওইসব কাজ করতে এবং ওভাবে জীবনকে পরিচালনা করতে, যাতে মানুষের আস্থাটা পাওয়া যায়। কাজের যে স্বীকৃতি আমি বেঁচে না থাকলে দেখতাম না। তখন আমি অনেক কিছুই জানি না। পরবর্তীতে আমি সবই শুনেছি। আমার মতো সামান্য একজন রাজনীতিক জীবনমৃত্যুর সন্ধিক্ষণে জনগণের এতো ভালোবাসা, এতো দোয়া আল্লাহর দরবারে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা- এটা অচিন্তনীয়, অবিশাস্য।

সেতুমন্ত্রী বলেন, আমি এ মুহূর্তে অসুস্থতাজনিত কারণে কিছুটা দুর্বলতার মধ্যে আছি। আশা করছি, দ্রুত আমি কাজের গতি ফিরে পাব। আমি মাত্র শুরু করেছি। এখন আমার কাজের উৎসাহটা আরও বেড়ে গেছে। এখন আমার কমিটমেন্ট আরও গভীর হয়ে গেছে এবং মানুষের কল্যাণে ও মানুষের দুর্ভোগ লাঘবে আমার দ্বায়িত্ব পালনের তাগিদ নতুনভাবে পেলাম। মানুষের জন্য কাজ করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। সেটা যখন আমি নিজেই জীবিত অবস্থায় দেখলাম, এটা আমাকে নতুন করে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। আমি যে কথাটা বলি, একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ কিছুই নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের দেশের সাংবাদিকরা, জনগণের আবেগ-ভালোবাসার যে অনুভূতিটা, সেটা তারা প্রচার করেছেন এবং তারা লক্ষ্য রেখেছেন। এই সময়ে প্রায় প্রতিদিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে সিঙ্গাপুর পর্যন্ত, আমাদের সাংবাদিকরা মিডিয়া কাভার করেছে, সে জন্য মিডিয়ার কাছেও আমার অনেক কৃতজ্ঞতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

প্রধানমন্ত্রী গতি বাড়াতে মন্ত্রিসভায় পুনর্বিন্যাস করেছেন

আপডেট টাইম : ০৩:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯