ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির

১০ দিনের বেশি কাজে প্রতিদিন মিলবে ৭০০ টাকা

অর্থনৈতিক প্রতিবেদক : করোনা প্রতিরোধে চলমান সাধারণ ছুটির মধ্যে ১০দিন কাজ করলে এক মাসের সমপরিমাণ বেতন পাচ্ছেন ব্যাংকাররা। তবে ব্যাংকের প্রয়োজনে ১০ দিনের বেশি কাজ করলে প্রতিদিন যাতায়াত ভাতা হিসেবে বাড়তি ৭০০ টাকা করে পাবেন তারা।

বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে সম্প্রতি এমন নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ ছুটিকালীন কোনো কর্মকর্তা বা কর্মচারী ১০ কার্যদিবসের অধিক স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলেও তিনি এক মাসের সমপরিমাণ বিশেষ প্রণোদনা ভাতার অধিক প্রাপ্য হবেন না। তবে ব্যাংকের প্রয়োজনে ১০ দিনের বেশি স্বশরীরে অফিস করলে অতিরিক্ত প্রতিদিনের জন্য ৭০০ টাকা যাতায়াত ভাতা পাবেন।

সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে যারা নিজের জীবন এবং পরিবারকে ঝুঁকিতে রেখে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন তাদের বিশেষ স্বাস্থ্য বীমা সুবিধা ও অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১৫ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা

১০ দিনের বেশি কাজে প্রতিদিন মিলবে ৭০০ টাকা

আপডেট টাইম : ০২:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০