ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

এবারের ঈদুল ফিতরে সালাউদ্দিন লাভলুর ‘লেটম্যান’

বিনোদন ডেস্ক : অভিনেতা-নির্মাতা সালাউদ্দিন লাভলু। অভিনয়ের চেয়ে নির্মাণ নিয়েই বেশি ব্যস্ত থাকেন তিনি। তবে ঈদ উপলক্ষে বেশ কিছু একক নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। কিন্তু এবারের ঈদুল ফিতরে তার অভিনীত একটি নাটক প্রচার হবে।

‘লেটম্যান’ নামে এ নাটক রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু।

অভিনয় কমিয়ে দেওয়া প্রসঙ্গে সালাউদ্দিন লাভলু বলেন—আমি এখন অভিনয় একদমই কম করি। ঈদের সময়ে কিছু একক নাটকে অভিনয় করে থাকি। এক্ষেত্রে নাটকের গল্প, চরিত্র ও পরিচালক যদি পছন্দ হয় তবেই কাজটি করি। আর যদি প্রিয় কোনো পরিচালকের কাজ হয় তবে আর দ্বিতীয় কোনো কথা বলি না। টুকটাক যে অভিনয় করি, তার কারণ হলো—নিজের অভিনয়টা ঝালিয়ে নেওয়া ও নতুন নতুন পরিচালকের সঙ্গে কাজ করলে তাদের সৃজনশীলতার সঙ্গে পরিচয় ঘটে।

‘লেটম্যান’ নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে লাভলু বলেন—গল্পে আমার চরিত্রের নাম লেটম্যান। এমন চরিত্র বাস্তব জীবনে আমাদের সমাজেও রয়েছে। এই লেটম্যান সবকিছুতেই লেট করে। পরীক্ষা দিতে গিয়েও লেট করে, বাসে উঠবে সেখানে লেট। বাস্তব জীবনে অনেক মানুষের স্বভাবই এরকম। এতে করে ওই ব্যক্তি সফলতা পেতে বাধাগ্রস্ত হন। আর নাটকের এই লেটম্যান অন্যের উপকার, সমাজের বিভিন্ন ভালো কাজ করে থাকে সে। নিজের জরুরি কাজ বাদ দিয়ে সে অন্যের উপকার করে।

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—সায়লা সাবি, আকাশ রঞ্জন, জুই জান্নাত, তানভীর তন্ময় প্রমুখ। চলতি বছরের শুরুতে শুটিং শেষ করেন নির্মাতা। ঈদুল ফিতরে আরটিভিতে প্রচার হবে এটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

এবারের ঈদুল ফিতরে সালাউদ্দিন লাভলুর ‘লেটম্যান’

আপডেট টাইম : ০৩:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০