ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ইরেশ যাকের-সাজু খাদেম ব্রাহ্মণবাড়িয়া উৎসবের অতিথি

বিনোদন ডেস্ক : করোনার সংকটকালে ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ডিজিটাল মাধ্যমে সাহিত্য একাডেমি আয়োজন করেছে ‘ব্রাহ্মণবাড়িয়া উৎসব’। সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি সাহিত্য একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় এই উৎসবের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের শিক্ষা ও সংস্কৃতির পুরোধা ব্যক্তিত্ব পবিত্র সরকার। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি মারুফুল ইসলাম। সংগীত পরিবেশন করবেন বিশ্বভারতীর শিক্ষার্থী অপরাজিতা চক্রবর্তী। সভাপতিত্ব করবেন সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন। সঞ্চালনা করেন শরাফত হোসেন।

উদ্বোধনী দিনের দ্বিতীয় পর্বের আয়োজনে বিকেল সাড়ে ৩টায় ‘মহামারি ও সাহিত্য’ বিষয়ে আলোচনায় অংশ নেবেন ভারতের পশ্চিমবঙ্গের কবি ও গবেষক ড. বল্লরী সেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. সাহাবউদ্দিন বাদল। সঞ্চালনা করবেন নন্দিতা গুহ।

প্রথম দিনের শেষ পর্বে রাত সাড়ে ৯টায় মুক্ত আলোচনায় অংশ নেবেন দেশের নন্দিত অভিনয়শিল্পী সাজু খাদেম ও ইরেশ যাকের। সঞ্চালনা করবেন পাভেল রহমান।

আয়োজক সূত্রে জানা যায়, সাত দিনব্যাপি এই আয়োজনে নাটকের গান, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের গান, তামশার গান, লোক গান, পাপেট প্রদর্শনী, আবৃত্তি এবং শিল্প-সাহিত্যের নানা বিষয় নিয়ে আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৩টা এবং রাত সাড়ে ৯টায় সাহিত্য একাডেমি ফেসবুক পেজে পুরো আয়োজন লাইভ দেখা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ইরেশ যাকের-সাজু খাদেম ব্রাহ্মণবাড়িয়া উৎসবের অতিথি

আপডেট টাইম : ০২:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০