ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

বেকার অভিনেতার আত্মহত্যা

বিনোদন ডেস্ক : ভারতের টেলিভিশন অভিনেতা মনমীত গ্রেওয়াল আত্মহত্যা করেছেন। গত শুক্রবার রাতে নেভি মুম্বাইয়ে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

তবে দুঃখজনক বিষয় হলো—৩২ বছর বয়েসি মনমীতকে বাঁচানোর সুযোগ থাকলেও প্রতিবেশীরা কেউ এগিয়ে আসেননি। বেডরুমে স্বামীর দেহ ঝুলতে দেখে তাকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন মনমীতের স্ত্রী। কিন্তু কোনো প্রতিবেশী সেই ডাকে সাড়া দেননি। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।

করোনার তাণ্ডবে ভারতে লকডাউন চলমান রয়েছে। এ পরিস্থিতিতে সব ধরনের শুটিং বন্ধ রাখা হয়েছে। এতে করে দীর্ঘ দিন ধরে শিল্পী-কলাকুশলীরা বেকার হয়ে পড়েছেন। মনমীতও অনেক দিন ধরে ঘরে বেকার বসে ছিলেন। তেমন কোনো কাজও যোগাড় করতে পারছিলেন না। অন্যদিকে বন্ধুদের কাছ থেকে আনা ধারের অর্থও পরিশোধ করতে পারছিলেন না। দিনে দিনে দেনায় ডুবছিলেন মনমীত। বেকারত্বের হতাশা থেকে আত্মহত্যা করেছেন তিনি।

মনমীতের বন্ধু মনজিৎ সিং সংবাদমাধ্যমটিতে বলেন—সন্ধ্যাবেলায় নর্মাল ছিল মনমীত। তার কিছুটা পরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তখন ওর স্ত্রী রান্নাঘরে খাবার তৈরি করছিলেন। হঠাৎ চেয়ার পড়ে যাওয়ার শব্দ শুনে বেডরুমে দৌড়ে আসেন, মনমীতকে বাঁচানোর চেষ্টা করেন। তবে হাজার চিৎকার সত্ত্বেও কেউ এগিয়ে আসেনি। পরে এক সিকিউরিটি গার্ড এসে মনমীতের গলা থেকে ওড়না কেটে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

মনজিৎ সিং আরো জানান, বাড়ি ভাড়া দেওয়ার জন্য সাড়ে ৮ হাজার রুপিও ছিল না মনমীতের। বন্দক রাখা ছিল স্ত্রীর সোনার গহনা। এই চাপ থেকে বাঁচার জন্য আত্মহননের পথই বেছে নিয়েছে মনমীত।

‘আদত সে মজবুর’, ‘কুলদিপাক’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছিলেন মনমীত গ্রেওয়াল। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন এই অভিনেতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

বেকার অভিনেতার আত্মহত্যা

আপডেট টাইম : ০৩:৩৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০