ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

অভিনেত্রী আজমেরি জামান রেশমা আর নেই

বিনোদন ডেস্ক : মঞ্চ ও চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী আজমেরি জামান রেশমা আর নেই।

গতকাল বুধবার বেলা আড়াইটায় নগরীর গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। আজমেরি জামানের পুত্রবধূ অভিনেত্রী ফারহানা মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন আজমেরি জামান রেশমা। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র কিংবা এ সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। নিভৃতে নিজের মতো-ই কাটিয়েছেন জীবনের শেষ সময়গুলো।

বাংলাদেশ বেতার ও ভয়েস আমেরিকায় ভয়েস আর্টিস্ট, উপস্থাপক ও সংবাদপাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করেন রেশমা। এটি ষাটের দশকের ঘটনা। সত্তরের দশকে টিভিতে মুনীর চৌধুরী অনূদিত উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘মুখরা রমণী বশীকরণ’ নাটকে মূল চরিত্রে অভিনয়ে করে দারুণ পরিচিতি লাভ করেন তিনি। এর নির্দেশনায় ছিলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো—‘বৃত্ত থেকে বৃত্তে’, ‘সাঁকো পেরিয়ে’, ‘শেষের কবিতা’, ‘দিন বদলের পালা’ প্রভৃতি।

১৯৬০ সালে ‘জি না ভি মুশকিল’সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে আজমেরি জামান রেশমার। তার অভিনীত উল্লেখযোগ্য বাংলা ও উর্দু চলচ্চিত্র হলো—‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘মেঘের পরে মেঘ’, ‘নয়ন তারা’, ‘ইন্ধন’, ‘চাঁদ আর চাঁদনি’, ‘সূর্য ওঠার আগে’, ‘শেষ উত্তর’ প্রভৃতি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

অভিনেত্রী আজমেরি জামান রেশমা আর নেই

আপডেট টাইম : ০২:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০