ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

করোনা সচেতনতামূলক বিজ্ঞাপনে অভিনেত্রী মৌসুমী

বিনোদন প্রতিবেদক : প্রিয়দর্শিনী মৌসুমী অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন ভক্তদের। একাধিকবার তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছেন তিনি। করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশেও দাঁড়িয়েছেন এ অভিনেত্রী।

এবার করোনা সতর্কতায় নির্মিত বিজ্ঞাপনে কাজ করবেন মৌসুমী। লকডাউন পরবর্তী করণীয় কী? এমন স্লোগান নিয়ে বিজ্ঞাপণচিত্রের চিত্রনাট্য তৈরি করা হয়েছে। আগামী ২৮-৩০ মে মৌসুমী হাউস, নাসা টাওয়ার, ডি কোর ফার্নিচার, শিল্পকলা একাডেমি এবং সেগুন বাগিচা মহিলা বারডেম হাসপাতালে শুটিং হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

মৌসুমী ছাড়াও এতে আরো থাকবেন—কাজী হায়াৎ, সৈয়দ হাসান ইমাম, কণ্ঠশিল্প রফিকুল আলম, ক্রিকেটার রকিবুল হাসান, আইসিসি আম্পায়ার নাদির শাহ, একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ভাস্কর্য রাসা, অধ্যাপক ডা. সালাম, পীর মাসায়েক খন্দকার গোলাম মওলা নকশেবন্দি, সিনহা, লাকি হামিদ, বন্যা, আক্তার সোনিয়া, রিপা আক্তার, নাঈম, অঙ্কিতা ও রোজি।

রফিকুল ইসলাম বুলবুলের পরিচালনায় এর চিত্রগ্রহণ করবেন শফিকুল আলম মিলন। সম্পাদনা করবেন আরিফুর রহমান নিয়াজ। জনস্বার্থে: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদের অধিবেশন শুরু

করোনা সচেতনতামূলক বিজ্ঞাপনে অভিনেত্রী মৌসুমী

আপডেট টাইম : ১১:৪৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০