ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

বলিউড অভিনেতা কিরণ কুমার করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক : বর্ষীয়ান বলিউড অভিনেতা কিরণ কুমার করোনায় আক্রান্ত। সম্প্রতি তার কোভিড-১৯ পরীক্ষা করালে তা পজিটিভ আসে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি।

৭৪ বছর বয়সি এই অভিনেতা বলেন, ‘আমার কোনো লক্ষণ দেখা দেয়নি। গত ১৪ তারিখ মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলাম, যেখানে কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক ছিল। পরবর্তী সময়ে পরীক্ষা করালে আমার ফলাফল পজিটিভ আসে। কিন্তু তখন এমনকি এখনো কোনো লক্ষণ নেই। জ্বর, কাশি কিছু নেই। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছি।

এই অভিনেতা জানান, পরিবারের সদস্যদের থেকে দূরত্ব বজায় রেখে চলছেন। তিনি বলেন, ‘আমার পরিবারের সদস্যরা দ্বিতীয় তলায় থাকছে আর আমি তৃতীয় তলায়। আগামী ২৬ অথবা ২৭ মে দ্বিতীয়বার টেস্ট করাবো। বর্তমানে ভালো আছি।’

‘ব্রাদার্স’, ‘ববি জাসুস’, ‘এলওসি: কার্গিল’, ‘জানি দুশমন: এক আনোখি কাহানি’, ‘কিউ কি… ম্যায় ঝুট নেহি বোলতা’, ‘ধাড়কান’, ‘ইংলিশ বাবু দেশি মেম’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন কিরণ কুমার। পাশাপাশি ‘জিন্দাগি’, ‘ঘুটন’, ‘সাহিল’, ‘মঞ্জিল’, ‘গৃহস্থি’, ‘অউর ফির এক দিন’সহ বেশ কিছু টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

বলিউড অভিনেতা কিরণ কুমার করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০১:২৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০