ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

লাইভ কনসার্ট ফর বাউল রণেশ ঠাকুর

বিনোদন ডেস্ক : কিছু দিন আগে সুনামগঞ্জের বাউল রণেশ ঠাকুরের গানের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চল্লিশ বছর ধরে জমানো গানের সংগ্রহশালা ও বাদ্যযন্ত্র পুড়ে গেছে।

তাই এই শিল্পীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আয়োজন করেছেন ‘লাইভ কনসার্ট ফর রণেশ ঠাকুর’। আগামী ৩০ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এটি সরাসরি প্রচার হবে। এতে অংশ নেবেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও প্রবাসী শিল্পীরা।

কনসার্টটির সমন্বয় করছেন প্রবাসী উজ্জ্বল দাশ। তিনি বলেন—বাউল রণেশ ঠাকুরের গানের ঘর আগুনে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ জানানোর পাশাপাশি এই বাউলের দুর্দিনে তার পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। কেবল রণেশ ঠাকুর নয়, এই করোনা-আপদকালে সকল বাউল শিল্পীর পাশে দাঁড়ানো ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টাও চালাচ্ছি আমরা।

আয়োজক সূত্রে জানা গেছে, বাদ্যযন্ত্র ছাড়া এই ব্যতিক্রমী কনসার্টে বাউল রণেশ ঠাকুরের প্রতি সংহতি জানাবেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, বাউল শফি মণ্ডল, শিল্পী আশিক, পিন্টু ঘোষ, জলের গানের রাহুল আনন্দ, শিল্পী কনক আদিত্য, মেঘদলের শিবু কুমার শীল, অবসকিওর ব্যান্ডের টিপু, বাউলা’র প্রকাশ, কানাডা থেকে আশিকুজ্জামান টুলু, যুক্তরাষ্ট্র থেকে তাজুল ইমাম, লন্ডন থেকে অমিত দে, গৌরী চৌধুরী, ক্ষ ব্যান্ডের সোহিনী আলম, অস্ট্রেলিয়া থেকে পারমিতা দে, জার্মানি থেকে শবনম সুরিতা ডানা, ভারত থেকে দোহার ব্যান্ডের রাজীব, সিলেটের বাউল সূর্যলাল দাস ও বাউল বশীর উদ্দিন সরকার। বাউল রণেশ ঠাকুরও এতে অংশ নেবেন।

এদিন বাংলাদেশ সময় রাত ৮টা, কানাডা সময় সকাল ১০টা, যুক্তরাজ্য সময় বেলা ৩টায় শুরু হবে এ কনসার্ট। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ বাউল রণেশ ঠাকুরকে দেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল

লাইভ কনসার্ট ফর বাউল রণেশ ঠাকুর

আপডেট টাইম : ০৩:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০