ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

চীনা পণ্য বর্জন করছেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক : চীনা পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন আরশাদ ওয়ার্সি, মিলিন্দ সুমন, রণবীর শোরের মতো বলিউড তারকারা। পাশাপাশি অন্যদেরও চীনা পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন তারা।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে তার সিদ্ধান্তের কথা জানিয়ে আরশাদ ওয়ার্সি লিখেছেন, ‘আমি সজ্ঞানে চীনা সবকিছু ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমরা যা ব্যবহার করি এর বেশিরভাগই তারা তৈরি করে, জানি সময় লাগবে, কিন্তু একদিন ঠিকই চীনা পণ্য ব্যবহার ছাড়া চলতে পারব। আপনাদেরও চেষ্টা করা উচিত।’

চীনা অ্যাপ টিকটক বর্জনের ঘোষণা দিয়ে অভিনেতা-মডেল মিলিন্দ সুমন টুইটারে লিখেছেন, ‘আমি আর টিকটকে নেই।’

রণবীর শোরে এক টুইটে লিখেছেন, ‘অবশ্যই। কোনো সন্দেহ নেই। বয়কট চীন।’

এর আগে ইন্দো-চীন সীমান্তে আগ্রাসন নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ম্যাগসাইসাই পুরস্কারজয়ী শিক্ষাবিদ, প্রকৌশলী ও উদ্ভাবক সোনম ওয়াংচুক। এই সোনমের কাহিনি নিয়ে তৈরি হয়েছিল বলিউডের সাড়া জাগানো ‘থ্রি-ইডিয়টস’ সিনেমা। ভিডিও বার্তায় তিনি চীনা পণ্য বর্জনের আহ্বান জানান। এরপর টুইটারে হ্যাশট্যাগ বয়কট চাইনিজ প্রোডাক্ট ট্রেন্ড শুরু হয়। এই উদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অনেকেই চীনা পণ্য বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল

চীনা পণ্য বর্জন করছেন বলিউড তারকারা

আপডেট টাইম : ১১:৩১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০