ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

সংগীতশিল্পী বিপ্লব এখন ট্যাক্সি চালক

বিনোদন ডেস্ক : স্টেজ কিংবা রেডিও-টেলিভিশন—কোথাও নেই ব্যান্ড প্রমিথিউসের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বিপ্লব। দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। তার সংসার আলো করে এসেছে দুই পুত্র, এক কন্যা। করোনার এই সংকটকালে পুরো পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন এই শিল্পী।

এক সময়ের দাপুটে সংগীতশিল্পী বিপ্লব এখন ট্যাক্সি চালক। এমন খবরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হবেন এটাই স্বাভাবিক। কিন্তু বিপ্লব এতে মোটেও বিব্রত নন। বিপ্লবের ভাষায়—আমি ট্যাক্সি জবে আছি, বলতে সংকোচ বোধ করি না। আমি তো চুরি করছি না। মানুষকে সেবা দিচ্ছি, বিনিময়ে টাকা নিচ্ছি। যুক্তরাষ্ট্রে আসার পর আমার অনেক বড় অভিজ্ঞতা হয়েছে। বিদেশ বলতে দেশে বসে যা বুঝি, বিদেশ আসলে মোটেও তা নয়। আমেরিকার লাইফ আমাকে অনেক কিছু শিখিয়েছে, অভিজ্ঞতা অর্জন করেছি, যা আমার পরবর্তী জীবনে কাজে দেবে।

করোনার এই সংকটে ট্যাক্সি সার্ভিস করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তাও স্থানীয় একটি হাসপাতালের সঙ্গে কাজ করছেন বিপ্লব। বিষয়টি জানিয়ে এ শিল্পী বলেন—জরুরি কাজে প্রায় দিনই বের হতে হয়। পরিবারের সবার নিরাপত্তার কথা ভেবে ওদের বাসার পাশেই এক রুমের বাসায় থাকছি। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিনই দেখা করছি।

সময়ের কারণে একটা শুন্যতা তৈরি হলেও গান ছেড়ে দেননি বিপ্লব। বরং গান তার অস্তিত্বে মিশে আছে। নিয়মিত গিটারের প্র্যাকটিস করছেন। নতুন নতুন গান লিখছেন বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

সংগীতশিল্পী বিপ্লব এখন ট্যাক্সি চালক

আপডেট টাইম : ০৭:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০