ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

গীতিকার আনোয়ার সাগর না ফেরার দেশে চলে গেলেন

বিনোদন ডেস্ক : বলিউডে নক্ষত্রপতনের ধারাবাহিকতা থামছেই না। ওয়াজিদ খানের প্রয়াণের শোক না কাটতেই এবার না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট গীতিকার আনোয়ার সাগর। গতকাল বুধবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন আনোয়ার সাগর। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার মারা যান তিনি। যদিও তার মৃত্যুর কারণ এখনো হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়নি।

ক্যারিয়ারে অনেক গান রচনা করেছেন আনোয়ার সাগর। তবে অক্ষয় কুমার অভিনীত ‘খিলাড়ি’ সিনেমার ‘ওয়াদা রাহা সনম’ গানটি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। বরেণ্য এ গীতিকারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে।

আশি ও নব্বই দশকে হিন্দি গানের শ্রোতাদের অনেক হিট গান উপহার দিয়েছেন আনোয়ার সাগর। ডেভিড ধাওয়ানের ‘ইয়ারানা’, জ্যাকি শ্রফ অভিনীত ‘স্বপ্নে সাজন কে’, অক্ষয় কুমারের ‘খিলাড়ি’ এবং ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ও অজয় দেবগন অভিনীত ‘বিজয়পথ’ সিনেমার হিট গানগুলো তারই লেখা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

গীতিকার আনোয়ার সাগর না ফেরার দেশে চলে গেলেন

আপডেট টাইম : ০২:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০