ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস

দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪২৩

নিজস্ব প্রতিবেদক : প্রতিদিনই যেন লাশের সারি দীর্ঘ হচ্ছে।প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮১ জনে দাঁড়িয়েছে।

সংগৃহীত নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় আরও ২৪২৩ জনে শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭ হাজার ৫৬৩ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশের ৫০টি ল‌্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ সময়ে ১২ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ২৭৭ জনের। শনাক্তের হার ১৯ দশমিক ০৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৩ শতাংশ এবংমৃত্যুর হার ১.৩৬ শতাংশ।

নাসিমা সুলতানা বলেন, মৃতদের মধ্যে ২৯ জন পুরুষ, নারী ৬ জন। ২১ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগে ৯ জন, সিলেট ২, রাজশাহী, বরিশাল ও খুলনায় ১ জন করে।

বয়সের তথ্য বিশ্লেষণ তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৮৬ জনকে। বর্তমানে আইসোলেশনে রয়েছে ৬ হাজার ৭৫৪ জন।

সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়ে নাসিমা সুলতানা বলেন, যারা নিজেরা মাস্ক খুলতে পারবে না তারা ছাড়া বাকি সবাই মাস্ক পরবেন। মাস্ক একটি বড় হাতিয়ার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ

দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪২৩

আপডেট টাইম : ০৮:২১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০