ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা জিম্বাবুয়ের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আইনমন্ত্রী করোনায় আক্রান্তের খবর গুজব

জ্যেষ্ঠ প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক করোনায় আক্রান্ত নন বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম।

আইনমন্ত্রীর বরাত দিয়ে বৃহস্পতিবার (৪ জুন) তিনি এ তথ‌্য জানান।

রেজাউল করিম বলেন, আইনমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত নন। তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন। কিছু কিছু সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে করোনায় আক্রান্তের খবর সত্য নয়। এগুলো গুজব ও ভিত্তিহীন সংবাদ।

তিনি বলেন, গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে প্রধান বিচারপতির শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। এর জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত নন। তিনি অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন।

চ্যানেলটিতে আইনমন্ত্রীর উক্ত বক্তব্য অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত। আবার কোনও কোনও সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, ‘প্রধান বিচারপতি করোনার উপসর্গ নিয়ে সিএমএইচএ ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চত করেছেন আইনমন্ত্রী। ’

আইনমন্ত্রী জানিয়েছেন তিনি এ কথা বলেননি। এ খবর গুজব ও ভিত্তিহীন। তিনি বর্তমানে সুস্থ আছেন এবং তার দাপ্তরিক কাজ করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা

আইনমন্ত্রী করোনায় আক্রান্তের খবর গুজব

আপডেট টাইম : ০৮:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০