ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পরিচালকের সঙ্গে জোর করে বিতর্কে জড়ালেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক : টলিউড সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিতর্কও যেন তার নিত্যসঙ্গী। এবার টলিউড পরিচালক সৌকর্যের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।

গতকাল বৃহস্পতিবার শ্রীলেখা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। এ স্ট্যাটাসকে কেন্দ্র করেই বিতর্কের জাল বিস্তৃত হয়েছে।

জানা যায়, দুই বছর আগে শ্রীলেখাকে নিয়ে ‘রেনবো জেলি’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন সৌকর্য। এটি এখন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। কিন্তু চলচ্চিত্রটির পারিশ্রমিক শ্রীলেখা এখনো পাননি বলে অভিযোগ করেছেন। সেই সঙ্গে নেটফ্লিক্সে অভিনয়শিল্পীদের নামের তালিকায় নাম নেই শ্রীলেখার। তারই জের ধরে চলছে বিতর্ক।

পারিশ্রমিকের বিষয়ে শ্রীলেখা মিত্র বলেন—‘‘ভেবেছিলাম একজন নতুন ছেলে, ভালো গল্প লিখছে, কাজ করতে চাইছে ওর কাজটা হোক, তারপর টাকাপয়সার কথা ভাবব। ওমা, সিনেমা হয়ে গেল, কাজ ভালো হলো, তারপর কোনো উচ্চবাচ্চই নেই! এবার পূজার আগে টাকার দরকার ছিল। ‘রেনবো জেলি’-এর জন্য টাকা চেয়েছিলাম। পার্ট পেমেন্ট চেয়েছিলাম। সৌকর্য বলল, কিসের পেমেন্ট শ্রীলেখাদি? আমি বলেছিলাম, তোমার সঙ্গে আর কী ব্যবসা আছে আমার, যে সিনেমা ছাড়া অন্য কিছুর জন্য পেমেন্ট চাইব? যে যায় লঙ্কায় সে-ই হয় রাবণ! তাই তো সৌকর্য? আরো কয়েক বছর আগে ‘পেণ্ডুলাম’ করেছিলাম। বলেছিলাম, ওই পুরোনো পারিশ্রমিক নেব, সে টাকাও পুরোটা পাইনি।

এদিকে শ্রীলেখার এমন অভিযোগ মিথ্যা বলছেন সৌকর্য। তার ভাষায়—‘মিথ্যে বলছে শ্রীলেখাদি! আমি টাকা দিয়েছি। আমি তো সোশ্যাল মিডিয়ায় লিখলাম, তা হলে জিএসটি স্লিপ পোস্ট করি? উত্তর আসেনি। আমার প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না।

নেটফ্লিক্সে একজন ক্রিয়েটিভ ডিরেক্টর জানিয়েছেন, কার নাম যাবে আর কারটা যাবে না সেটা পরিচালক-প্রযোজক ঠিক করে দেন। তবে শিল্পীদের তালিকায় শ্রীলেখার নাম নেই কেন? সেই প্রশ্ন তুলেছেন এ অভিনেত্রী। যদিও এ বিষয়ে সদুত্তর দিতে পারেননি পরিচালক। বরং তিনি বলেন, ‘নেটফ্লিক্সের লোকটি কে? তার নাম কী? সেই নাম কিন্তু সামনে আসছে না।

সময়ের সঙ্গে তর্ক-বিতর্ক দীর্ঘ হচ্ছে। এ পরিস্থিতিতে আইনি সমাধানের পথে হাঁটার বিষয় স্মরণ করে শ্রীলেখা মিত্র বলেন—‘আমি চাইলে মামলা করতে পারি।’ এ প্রসঙ্গে সৌকর্য বলেন, ‘আমি শুধু না, এতোবার যে নেটফ্লিক্সের প্রসঙ্গ আসছে, চাইলে নেটফ্লিক্সও মানহানির মামলা করতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পরিচালকের সঙ্গে জোর করে বিতর্কে জড়ালেন শ্রীলেখা

আপডেট টাইম : ০১:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০