ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

দেশে করোনায় মারা গেলেন আরও ৩৫ জন, আক্রান্ত ২৬৩৫

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৪৬ জনে।

এ সময়ে নতুন করে আরও ২ হাজার ৬৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৩ হাজার ২৬ জনে।

শনিবার (৬ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন। ২৪ ঘণ্টার মধ‌্যে নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৯০৯টি। সারা দেশে ৫০টি ল‌্যাবে পরীক্ষা করা হয় ১২ হাজার ৪৮৬টি নমুনা। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৮৫১ জনের ।

তিনি জানান, নিহতদের মধ্যে ২৮ জন পুরুষ, সাতজন নারী। নিহতদের মধ‌্যে ২০ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের আটজন, সিলেটের দুইজন, রাজশাহী বিভাগের তিনজন ও বরিশালের দুজন রয়েছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে তিনজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে নয়জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩১৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ৭ হাজার ১৬২ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

দেশে করোনায় মারা গেলেন আরও ৩৫ জন, আক্রান্ত ২৬৩৫

আপডেট টাইম : ০৬:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০