ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

সংসদ ভবনে বসছে মন্ত্রিসভার বৈঠক সোমবার

নিজস্ব প্রতিবেদক: সীমিতসংখ্যক সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আগামীকাল সোমবার মন্ত্রিসভার বিশেষ বৈঠক সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হবে। বৈঠকটি দুপুর ১২টার সময় শুরু হওয়ার কথা রয়েছে।

এই বৈঠকে আগামী ২০২০-২১ সালের বাজেট নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বলছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ৪৭ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকলেও সোমবারের বৈঠকে ১১ মন্ত্রীকে ডাকা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ সিনিয়র সচিব ও সচিব উপস্থিত থাকবেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে দেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর গত ৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। এরপর গত ৭ মে গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মাত্র তিনজন মন্ত্রী অংশ নেয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সংসদ ভবনে বসছে মন্ত্রিসভার বৈঠক সোমবার

আপডেট টাইম : ০৮:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০