ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস

ইকোনমিস্টের প্রতিবেদনের প্রতিবাদ জানালো আইসিডিডিআরবি

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট গত ৫ জুন ‘বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে’ শিরোনামে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তার প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি)।

রোববার (৭ জুন) এক বিবৃতিতে আইসিডিডিআরবি জানিয়েছে, প্রতিবেদনে তাদের নির্বাহী পরিচালকের বক্তব্য প্রসঙ্গের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

আইসিডিডিআরবির বিবৃবিতে বলা হয়, কোভিড আক্রান্তের সংখ্যা কত হতে পারে জানতে চাওয়ায় অধ্যাপক ক্লেমেনস বলেছিলেন, মহামারি শুরুর পর থেকেই আইসিডিডিআরবি তাদের কর্মীদের নিবিড় পর্যবেক্ষণের আওতায় রেখেছে। কাশি, জ্বর বা শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকলে তাদের ২৪ ঘণ্টার হটলাইনে স্টাফ ক্লিনিকে যোগাযোগ করতে বলা হয়েছে এবং কোভিড-১৯ উপসর্গ দেখা দিলে আইসিডিডিআরবির ল্যাবে নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া আছে। আর যারা আক্রান্ত হচ্ছেন, আইডিসিআরের সহযোগিতার মাধ্যমে তাদের চিকিৎসা ও আইসোলেশন নিশ্চিত করা হচ্ছে এবং কন্ট্যাক্ট্র ট্র্যাকিং হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, তাদের মহাখালী ক্যাম্পাসে প্রায় দুই হাজার কর্মী কাজ করেন এবং তাদের ৪ থেকে ৫ শতাংশ কর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন, যদিও আইসিডিডিআরবি ক্যাম্পাসের সঙ্গে তাদের সংক্রমিত হওয়ার কোনো যোগসূত্র মেলেনি।

বিবৃতিতে বলা হয়েছে, আইসিডিডিআরবির ৪ থেকে ৫ শতাংশ কর্মী আক্রান্ত হওয়ার এই হার পুরো ঢাকা শহরের কমিউনিটি ট্রান্সমিশনের পরিস্থিতিকে বোঝায় না। আর এই হার ধরে পুরো শহরের পরিস্থিতির তুলনা করাটাও যৌক্তিক নয়। এই সংখ্যাকে কেউ যদি পুরো ঢাকার জনসংখ্যার সঙ্গে মিলিয়ে তুলনা করতে যান, তখন মোট শনাক্তের সম্ভাব্য সংখ্যা দাঁড়াবে সাড়ে সাত লাখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ

ইকোনমিস্টের প্রতিবেদনের প্রতিবাদ জানালো আইসিডিডিআরবি

আপডেট টাইম : ১১:৫৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০