ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

চীনের করোনার চিকিৎসায় সফল দল আজ ঢাকায় আসছে

অনলাইন ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দিতে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসা সহায়তা দল সোমবার ঢাকায় আসছে। এই দলে করোনা রোগীদের চিকিৎসা করার অভিজ্ঞতাসম্পন্ন বিশেষ চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ানরা রয়েছেন। চীনের এই দলটি ঢাকায় দুই সপ্তাহ অবস্থান করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।

ঢাকার চীনা মিশনের রাজনৈতিক কাউন্সিলর ফেং ঝিজিয়া রোববার এক বার্তায় এসব তথ্য জানান।

এতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় চীন বাংলাদেশকে ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে। এরইমধ্যে করোনা শনাক্তকরণ কিটসহ চিকিৎসা সরঞ্জাম দেয়া হয়েছে। এ ধারাবাহিকতায় সোমবার চীনের একটি দল করোনা সহায়তা দিতে ঢাকা আসছে।

বার্তায় বলা হয়, সরাসরি করোনা রোগীর চিকিৎসা করেছেন এবং সফল হয়েছেন এমন চিকিৎসক, টেকনিশিয়ানসহ ১০ জন স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন এই দলে। তারা আগামী দুই সপ্তাহ ঢাকায় অবস্থান করে হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, ল্যাবসহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। চীনের এই স্বাস্থ্য বিশেষজ্ঞ দলটির তত্ত্বাবধানে রয়েছে সেদেশের হাইনান রাজ্যের জাতীয় স্বাস্থ্য কমিশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

চীনের করোনার চিকিৎসায় সফল দল আজ ঢাকায় আসছে

আপডেট টাইম : ০১:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০