ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মানবপাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক : মানবপাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (০৮ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

র‍্যাবের করোনা আক্রান্ত সদস্যের চিকিৎসা মনিটরিংয়ের জন্য তৈরি অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদ্বোধন এবং র‌্যাবের পক্ষ থেকে ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ক্র্যাব) চিকিৎসা সামগ্রী দেওয়া ও করোনায় আত্মোৎসর্গকারী সাংবাদিক পরিবারদের আর্থিক সহযোগিতার জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লিবিয়ায় মানবপাচারের শিকার হয়ে মর্মান্তিকভাবে ২৬ জন নিহত হওয়ার ঘটনায় যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, লিবিয়ায় যে ঘটনাটি ঘটেছে তা মর্মান্তিক। আমরা ইতিমধ্যে এর মূলহোতাকে গ্রেপ্তার করেছি। কাউকে ছাড় দেওয়া হবে না। এই মুহূর্তেও আমাদের অভিযান চলছে।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা স্বাভাবিক সময়ে যেসব কার্যক্রম করে থাকি এই করোনাকালেও তা করছি। আমাদের বাহিনীর সদস্যরা এই সময়ে মাদক, জঙ্গি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্রমাগতভাবে কাজ করে যাচ্ছে।’

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, ‘আমরা কোভিড-১৯ চিকিৎসায় একটি মডেল করার চেষ্টা করেছি। সারাদেশে যাতে হাসপাতালে চাপ না বাড়ে সেজন্য কিছু উদ্যোগ নিয়েছি। দেশের কমিউনিটি সেন্টার ভাড়া করে আমরা আক্রান্তদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল করেছি। সেখানে রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। সেখানে অক্সিজেনসহ সবধরনের ব্যবস্থা রাখা হয়েছে।’

একই অনুষ্ঠানে ক্র্যাবকে দুটি অত্যাধুনিক অক্সিজেন কনসেন্টেটর উপহার দেয় র‌্যাব। যাতে করোনা আক্রান্ত ক্রাইম রিপোর্টাররা প্রয়োজনের সময় দ্রুত অক্সিজেন পান।

এসময় উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সভাপতি আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মানবপাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‌্যাব ডিজি

আপডেট টাইম : ০৮:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০